ভোলায় এক বছরে মাদকসহ গ্রেপ্তার ৭৩৮ --প্রেস কনফারেন্সে পুলিশ সুপার মোকতার হোসেন

                                                                                                 -------ছবি: অংকুর রায়

গোপাল চন্দ্র দে, ভোলা ॥
ভোলায় মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গত এক বছরে পুলিশি অভিযানে এ পর্যন্ত গ্রেপ্তার হয়েছে ৭৩৮ আসামী। মাদকের মামলা হয়েছে ৫৭৮টি। এসব অভিযানে বিভিন্ন সময় উদ্ধার করা হয়েছে ১৯ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, ৮৫ কেজি ৪০০ গ্রাম গাঁজা এবং ১০১ পিস ফেন্সিডিল।
বৃহস্পতিবার (৭ সেপ্টম্বর) বিকালে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে ভোলার পুলিশ সুপার মোহাম্মদ মোকতার হোসেন এ তথ্য জানান।

সদরে ইলিশা ফেরীঘাট এলাকা থেকে ৯ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারের পর সাংবাদিকদের কাছে এ তথ্য দেন তিনি ।
তিনি আরো বলেন, ২০১৬ সালের ১৪ জুলাই থেকে ২০১৭ সালেল ৭ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশ যে পরিমান মাদক উদ্ধার করেছে তা গত ৪/৫ বছরের তা হয়নি। এটি বিগত যে কোন সময়ের চেয়ে রেকর্ড।
পুলিশ সুপার মোকতার হোসেন আরো জানিয়েছেন, মাদক নির্মলে পুলিশ এবং সোর্সদের তৎপরতা বাড়ানো হয়েছে, যেখানেই মাদকের সংবাদ আসবে সেখানেই পুলিশের অভিযান পরিচালনা হবে। যে কোন মূল্যে ভোলাকে মাদক মুক্ত করা হবে।




পুলিশ সুপার মো: মোকতার হোসেন আরো জানান, বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম ইলিশা ফেরীঘাটে অভিযান চালায়।
এ সময় ৯ কেজি গাজা ৪’শ গ্রাম গাঁজাসহ পারভেজ (২৪) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়। তার বাড়ি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার জগমোহন গ্রামে।
ভোলা-লক্ষীপুর রুটে একটি লঞ্চে মাদকের এই চালান ভোলায় আনা হয়েছিলো। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে। এ ব্যাপারে ভোলা সদর মডেল থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুদ্দিন শাহিন, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল কবির, ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর খায়রুল কবির এবং ইলিশ পুলিশ ফাড়ির ইনচার্জ মো: শহিদুল ইসলাম এবং  জেলার প্রিন্ট ও ইলেকট্রানিক মিডিয়ারকর্মীগন উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন