ভোলায় পুরোহিত ও সেবাইতদের ৩দিন ব্যাপী প্রশিক্ষন শুরু


গোপাল চন্দ্র দে,ভোলা ॥
ভোলায় এস.আর.এস.সি.পি.এস কার্যক্রম, হিন্দুধর্ম কল্যান ট্রাস্ট, ধর্মবিষয়ক মন্ত্রনালয়ের বাস্তবায়নে ভোলার মদন মোহন ঠাকুর জিউর মন্দিরে শুরু হয়েছে ৩দিন ব্যাপী “ধর্মীয় ও আর্থ-সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধি করন” শীর্ষক প্রকল্পের আওতায় “হিন্দু আইন ও পূজা পদ্ধতি” বিষয়ে প্রশিক্ষন।
প্রশিক্ষন চলবে আজ ৭ সেপ্টেম্বও (বৃহস্পতিবার) থেকে ৯ সেপ্টেম্বর (শনিবার) পর্যন্ত।




৭ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকালে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ভোলা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুব্রত  কুমার শিকদার। অনুষ্ঠানে এস.আর.এস.সি.পি.এস কার্যক্রম, প্রকল্প কর্মকর্তা, বরিশাল আঞ্চলিক কার্যালয় শ্রীমতি চম্পা সেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ভোলা জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যক্ষ দুলাল চন্দ্র ঘোষ, ভোলা জেলা পূজা উদযাপন পরিষদের সম্পাদক ও হিন্দুধর্ম কল্যান ট্রাস্ট জেলা প্রতিনিধি বাবু গৌরাঙ্গ চন্দ্র দে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক অভিনাশ নন্দী, সদস্য সচিব ধ্রুব হালদার, মদন মোহন ঠাকুর জিউর মন্দিরের সভাপতি রাম কৃষ্ণ বনিক দুলাল, সম্পাদক বিপ্লব পাল কানাই।
এছাড়া উপস্থিত ছিলেন,ভোলা জেলা পূজা উদযাপন পরিষদের সমাজ কল্যান সম্পাদক ও আরটিভি যুগান্তর জেলা প্রতিনিধি অমিতাব রায় অপু, ভোলা সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শান্ত ঘোষ, সম্পাদক জয় দে,  যুগ্ম-সম্পাদক ও ডিবিসি টেলিভিশন ভোলা প্রতিনিধি অচিন্ত্য মজুমদার,গন-সংযোগ সম্পাদক মিঠু দে । সহ ৫০ জন প্রশিক্ষনার্থী ঠাকুর ও সেবাইতরা।


অনুষ্ঠানে বক্তারা বলেন, এ প্রশিক্ষনে যা শেখানো হবে তা আপনাদের জীবনে কাজে লাগবে। আপনারা সমাজের মাথা সকলে প্রথমেই আপনাদের কাছে আসে বিধানের জন্য, আপনারা যাতে সঠিক বিধান দিতে পারেন এবং তাতে মানুষ সমাজ উপকৃত হয় তাই এ ট্রেনিং।
আপনারা সঠিক থাকলে এবং মানুষকে বর্তমান যুগ অনুযায়ী বিধান দিতে পারলেই তারা তা মানবে এবং কাজে লাগাবে এতে সনাতন ধর্ম হয়ে উঠবে আধুনিক।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন