ভোলায় জেরুজালেম রক্ষা ও ফিলিস্তিনি গনহ্যাতর প্রতিবাদে মানববন্ধন


গোপাল চন্দ্র দে ॥
ভোলায় জেরুজালেম রক্ষা ও ফিলিস্তিনি গনহ্যাতর প্রতিবাদে মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ ই মে)  দুপুরে ভোলা প্রেস ক্লাব চত্বরে এই কর্মসূচী পালন করা হয়।



ভোলা র্জানালিস্ট ফোরামও হেল্প হেন্ড কেয়ার এর আয়োজনে  মানববন্ধনে বিভিন্ন সংগঠনের নেতৃবিন্দ এসময় উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, ফিলিস্তিনি  শহর  জেরুজালেম কখনো অবৈধ রাষ্ট্র ইসরাইলের রাজধানী হতে পারে না। মুসলমানদের অন্যতম পবিত্র স্থান মসজিদুল আকসার শহর  জেরুজালেম হবে স্বাধীন ফিলিস্তিনির  রাজধানী।
 ফিলিস্তিনের  শহর জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে মার্কিন  প্রেসিডেন্ট ডোনাল্ড  ট্রাম্প কর্তৃক স্বীকৃতির  ঘোষণা অবিলম্বে  প্রত্যাহারের দাবি জানানা এবং জেরুজালেমকে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী হিসেবে স্বীকৃতি প্রদানের জন্যে পৃথিবীর সকল রাষ্ট্র ও বিশ্ববাসীর প্রতি  আহ্বান জানান।

তারা আরো বলেন, প্রিয়নবীর মিরাজের স্মৃতিবিজড়িত  বায়তুল মুকাদ্দাসকে ধ্বংস করার নীলনকশা বাস্তবায়নের রূপকার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড  ট্রাম্পের  স্বীকৃতির প্রতিবাদে জানায় তীব্র নিন্দা জানান। 
এসময় বক্তব্য রাখেন, ভোলা চেম্বার অব কমার্স এর পরিচালক মো: শফিকুল ইসলাম, মফস্বল সাংবাদিক ফোরম এর আহবায়ক মো: আফজাল হোসেন সহ প্রমুখ।



একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন