নুরুল আমিন, লালমোহন প্রতিনিধি
লালমোহনে প্রবাসীর স্ত্রীকে কুপ্রস্তাব দিয়ে উত্যক্ত করার অভিযোগ পাওয়া গেছে। গভীর রাতে ধারালো অস্ত্র-শস্ত্র নিয়ে জোরপূর্বক খারাপ উদ্যেশ্যে প্রবাসীর ঘরে প্রবেশের চেষ্টার অভিযোগ রয়েছে। উপজেলার ধলীগৌর নগর ইউনিয়নের মাষ্টার বাজার এলাকায় গত রবিবার রাতে এ ঘটনা ঘটে। জানা গেছে, মাষ্টার বাজার এলাকার হান্নান ( লালমিয়া) দীর্ঘ দিন যাবৎ প্রবাসে থাকেন। ছেলে সন্তান নিয়ে তার স্ত্রী বাড়ীতে থাকেন। পুরুষ শূন্য থাকার সুবাধে একই এলাকার ফজলু কবিরাজ বিভিন্ন রকম লোভ লালসা দেখিয়ে প্রবাসীর স্ত্রীকে কুপ্রস্তাব দিতে থাকে। তার কুপ্রস্তাবে রাজী না হওয়ায় বিভিন্নভাবে তাকে হুমকি ধামকি, ভয়-ভীতি প্রদান করে বলে অভিযোগ করেন প্রবাসীর স্ত্রী। এক পর্যায়ে লম্পট ফজলু কবিরাজ রবিবার গভীর রাতে ধারালো অস্ত্র-শস্ত্র নিয়ে প্রবাসীর পুরুষ শূন্য ঘরে প্রবেশের চেষ্টা চালায়। ঘরের দরজা ভাঙ্গার চেষ্টা চালালে বাড়ীর লোক অন্যান্য ঘরের লোকজন টের পেয়ে যায় এবং প্রবাসী হান্নানের স্ত্রীর ডাক চিৎকারে বাড়ীর লোকজন ছুটে এসে ধাওয়া করলে লম্পট ফজলু কবিরাজ দৌড়ে পালিয়ে যায়। পালানোর সময় তার বাড়ী থেকে নিয়ে ছেনী রেখে যায়। এঘটনার সাথে হান্নানের বাড়ীর দুস্কৃতকারী কিছু লোক জড়িত রয়েছে বলেও অভিযোগে জানা যায়। এলাকার গন্য-মান্যদের কাছে এঘটনার বিচার দায়ের করেন হান্নানের স্ত্রী। ন্যায় বিচার ও নিরাপত্তার স্বার্থে তিনি মামলা করবেন বলেও জানান। লম্পট ফজলু কবিরাজ এর আগে এধরনের ঘটনা ঘটিয়েছেন বলেও জানান স্থানীয়রা। এই কথিত কবিরাজের ঘরে দুই স্ত্রী থাকা সত্বেও সে এরকম অসামাজিক কর্মকান্ডের সাথে লিপ্ত থাকায় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে নিন্দা জানান। ভন্ড ও লম্পট ফজলু কবিরাজের বিচারের দাবীতে এলাকায় তোলপাড় বিরাজ করছে।