আদিল হোসেন তপু॥
বানিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, আলী আজম মুকুল জনপ্রিয়তায় আমাকেও ছাড়িয়েছে। ভোলা-২ আসন (বোরহানউদ্দিন-দৌলতখান) তার বিকল্প নেই। তিনি আরোও বলেন, জননেত্রী শেখ হাসিনার অধিনেই আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে। বিএনপি-জামায়েতের কোন ষড়যন্ত্র কাজ হবে না। তাই আগামী নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে কাজ করারও নির্দেশ প্রদান করেন ।
আজ ১৪ জুন বৃহস্পতিবার ভোলার বোরহানউদ্দিন উপজেলা আ’লীগের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে তিনি একথা বলেন। উপজেলা আ’লীগের সভাপতি মো: জসিম উদ্দিন হায়দার এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল এমপি।
এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, জেলা প্রশাসক মো: মাসুদ আলম ছিদ্দিক, পুলিশ সুপার মোকতার হোসেন, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মাইনুল হোসেন বিল্পব, পৌর মেয়র ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, বোরহানউদ্দিন উপজেলা চেয়ারম্যান মহব্বত জান চৌধুরী, দৌলতখান উপজেলা চেয়ারম্যান মঞ্জুর আলম খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আবদুল কুদ্দুস সহ বিভিন্ন উপজেলার চেয়ারম্যান, মেয়র, জেলা আ’লীগের নেতৃবৃন্দ, উপজেলা আ’লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন বোরহানউদ্দিন বাজার মসজিদের খতিব হাফেজ মাওলানা মিজানুর রহমান।
