গোপাল চন্দ্র দে॥
ভোলায় জাতীয় শোক দিবস,স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৩ তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবি পরিষদ,ভোলা জেলা শাখার আয়োজনে আলোচনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৪ আগষ্ট (মঙ্গলবার) বিকালে এ আলোচনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক ও ভোলা জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি এ্যাডভোকেট মো: জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, ভোলা জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি এ্যাডভোকেট মো: বশীর উল্লাহ, ভোলা জেলা আইনজীবি সমিতির সাবেক সম্পাদক এ্যাডভোকেট স্বপন কৃষ্ণ দে,ভোলা জেলা আইনজীবি সমিতির সম্পাদক ও সরকারী কৌশুলী এ্যাডভোকেট নুরুল আমিন নুরনবী, নারী শিশু নির্যাতন দমন আদালতের পিপি গোলাম মোর্শেদ তালুকদার কিরন।
এসময় অন্যাণ্যর মধ্যে আরো বক্তব্য রাখেন, ভোলা জেলা আইনজীবি সমিতির সাবেক সম্পাদক এ্যাডভোকেট হুমায়ুন কবির, চীফ জুডিশিয়াল ম্যাজিস্টেট আদালতের অতিরিক্ত পিপি এ্যাডভোকেট সোয়েব হোসেন মামুন, এ্যাডভোকেট মোতাসিন বিল্লাহ, এ্যাডভোকেট কামাল উদ্দিন সুলতান, এ্যাডভোকেট জয়ন্ত কুমার বিশ্বাস, মেজবাহ আলম, এ্যাডভোকেট বশির উল্লাহ। এসময় উপস্থিত ছিলেন ভোলা জেলা আইনজীবি সমিতির সদস্যবৃন্দ।
এসময় বক্তারা বঙ্গবন্ধু সম্পর্কে স্মৃতিচারন করেন এবং তার জীবনের নানা ইতিহাস তুলে ধরে বলেন, বঙ্গবন্ধুর বলিষ্ঠ নেতৃত্বেই আমাদের দেশের আপামর জনতা প্রতিরোধ গড়ে ৯মাস রক্তক্ষয়ী যুদ্ধ করে নিয়ে এসেছিলো স্বাধীনতা। ১৯৭৫ সালের ১৫ আগষ্ট ঘাতকরা বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করে। আজ ঐহত্যা হতে বেচেঁ যাওয়া বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বঙ্গবন্ধুর আদর্শে এদেশকে গড়ে তুলছে তার নেতৃত্বেই এখন দেশ এগিয়ে চলছে।
আলোচনা সভা শেষে দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মুনাজাত পরিচালনা করেন আইনজীবি সমিতি জামে মসজিদের ইমাম মাওলানা ফজলুর রহমান ফারুক।