আদিল হোসেন তপু ॥
ভোলায় সন্ত্রাস, জঙ্গী, চাঁদাবাজি, মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং, যৌতুক ও সাইবার ক্রাইম প্রতিরোধে বিট পুলিশিং কার্যক্রম ও পৌরসভার বিভিন্ন পয়েন্টে পুলিশের তথ্য অভিযোগ বক্স উদ্বোধন করা হয়েছে।

এ উপলেক্ষ আজ ২৩ সেপ্টেম্বর (শনিবার) বেলা ১১টা থেকে ভোলা সদর মডেল থানার আয়োজনে পৌরসভা হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফইদ্দীন শাহীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. আবদুল মমিন টুলু। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. মোকতার হোসেন। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র মো. মনিরুজ্জামান।
এসময় বক্তারা বিট পুলিশিং কার্যক্রম ও বিভিন্ন স্পটে পুলিশের তথ্য/অভিযোগ বক্স চালু করায় জেলা পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানান।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি বিট পুলিশিং কার্যক্রম ও পুলিশের তথ্য/অভিযোগ বক্স শুভ উদ্বোধন ঘোষনা করেন।
