আমজাদ মমিন।।
ভোলায় আগুনে পুড়ে গিয়ে ক্ষতিগ্রস্থ হওয়া এলাকা পরিদর্শন করলেন ভোলার পৌর মেয়র আলহাজ্ব মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনির। তিনি আজ ২৯ এপ্রিল (রবিবার) সন্ধ্যায় পরিদর্শনে আসেন।
ভোলা শহরের প্রানকেন্দ্র চক বাজার,মনোহরীপট্টি, ও খালপাড়ের অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত দোকানসমূহ পরিদর্শন করেন। পৌর মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনিরুজ্জামান মনির ক্ষতিগ্রস্থ স্থানে অনেক্ষণ দাড়িয়ে থাকেন। তার আসার খবর শুনে ব্যবসায়ীরা আগে থেকেই উপস্থিত ছিলেন।
মেয়র ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে কথা বলেন।পৌর মেয়রকে কাছে পেয়ে আগুনে পুড়ে ক্ষতির স্বীকার হওয়া ক্ষতিগ্রস্থরা আবেগে আপ্লুত হয়ে পড়েন। মেয়র তাদের সমবেদনা যানান এবং সবসময় পাশে থাকার আশ্বাস দেন। পৌর মেয়র ক্ষতিগ্রস্থ এলাকা ঘুরে ঘুরে দেখেন। উপস্থিত সকলের সাথেই কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন, ভোলা পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো: জসিম উদ্দিন আরজুসহ সকল ওর্য়াড কাউন্সিলর বৃন্দ ও পৌরসভার কর্মকর্তা ও কর্মচারী বৃন্দরা।

