ভোলায় মানবাধিকার সংগঠন ‘এইচআরডিএফ’র সাধারন সভা অনুষ্ঠিত


ভোলা: 
ভোলায় মানবাধিকার সংগঠন  ‘হিউম্যান রাইটস ডিফেন্ডান ফোরামের’ (এইচআরডিএফ) মাসিক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। 
শুক্রবার (১৪ জুলাই) সকালে শহরের সদর রোডস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন, হিউম্যান রাইটস ডিফেন্ডান ফোরামের সভাপতি মোবাশ্বির উল্ল্যাহ চৌধূরী। 
আলোচনায় অংশ নেন, সংগঠনের সাধারন সম্পাদক মো: হোসেন, এ্যাড. বিথি ইসলাম, অবিনাশ নন্দি, মো: সুলাইমান, ছোটন সাহা, বিলকিস জাহান মুনমুন, মনিরুল ইসলাম, মনসুর আলম প্রমুখ।
সভায় বক্তারা শহরের সামাজিক অবস্থার কথা উল্লেখ করে বলেন, নিজ নিজ ঘর থেকেই তাদের সন্তানদের প্রতি সচেতন হতে হবে। সন্তানদের প্রতি অভিভাবকগন সচেতন হলেই ভালো শিক্ষা গ্রহন করতে পারবে। 
আলোচনায় জেলায় সাম্প্রতিক সময়ে সংগঠিত হত্যা, খুন, আত্মহত্যা ও বিভিন্ন অপরাধের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন। তারা বলেন, যেখানেই মানবাধিকার লংঙ্গন হবে সেখানেই  হিউম্যান রাইটস ডিফেন্ডান ফোরামেরকর্মীরা উপস্থিত হবেন এবং নির্যাতিতদের পাশে দাড়াবেন। 
সভার শুরুতে দি ভোলা মিউনিসিপাল কো অপারেটিভ ক্রেডিট সোসাইটির সাধারন সম্পাদক নির্বাচিত হওয়ায় হিউম্যান রাইটস ডিফেন্ডান ফোরামের (এইচআরডিএফ)  সভাপতি মোবাশ্বির উল্ল্যাহকে সংবর্ধনা প্রদান করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন