ভোলা টুডে রিপোর্ট ॥
‘ওয়াটার, স্যানিটেশন এন্ড হাইজিন কর্মসূচীর উপর’ ভোলা পৌরসভায় ব্র্যাক ওয়াশের এ্যাডভোকেসি কর্মাশালা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৪ সেপ্টেম্বর) সকালে পৌর মিয়লনায়তনে ভোলা পৌরসভার আয়োজনে ও ব্র্যাক ওয়াশের সহযোগীতায় পৌর এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
পৌরসভার প্যানেল মেয়র মোঃ মনজুরুল আলমের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, পৌর কাউন্সিলর সালাহ উদ্দিন লিকন, শওকাত হোসেন, ওমর ফারুক, আতিকুর রহমান, জোসনা ইয়াসমিন, রাজিয়া সুলতানা, জেলা ব্র্যাক প্রতিনিধি মোঃ আশরাফুল আলম, ব্র্যাক ওয়াশের জেলা ব্যবস্থাপক অনিল চন্দ্র রায়। কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন, ব্র্যাক ওয়াশের উপজেলা ব্যবস্থাপক বিশ্বজিৎ কুমার মাঝি। অনুষ্ঠান উপস্থাপনা করেন, নির্বাহী প্রকৌশলী জসিম আরঞ্জু।
এসময় আরও উপস্থিত ছিলেন, প্রধান শিক্ষক অসিম সাহা, আরবান ওয়াশ কমিটির সভাপতি ও সদস্য সচিব, সাংবাদিক, পৌর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানের সার্বিক সহযোগীতা করেন, পৌরসভার বস্তি উন্নয়ন কর্মকর্তা জাহিদুল ইসলাম।
এসময় বক্তারা ওয়াটার, স্যানিটেশন, হাইজিন এর উপর গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

